সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট প্রদান জরুরি: নঈম জাহাঙ্গীর


প্রকাশ :

মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও তা সমন্বিতভাবে কার্যকর রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান অত্যন্ত জরুরি। সচেতন ও ইতিবাচক এই সিদ্ধান্ত জাতির ভবিষ্যৎকে আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে।

তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া, উন্নয়নের পথে অগ্রসর হওয়া এবং দেশকে গণতান্ত্রিক পন্থায় ঐক্যবদ্ধ করা।

গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের পক্ষে জাতির উদ্দেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নঈম জাহাঙ্গীর বলেন, জাতির ইতিহাসে জুলাই সনদ–২৫ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ আমাদের অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফ্যাসিবাদের পুনরুত্থান রোধের লক্ষ্যে প্রণীত। জুলাই সনদের মূল আকাঙ্ক্ষা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। একই সঙ্গে একটি গণতান্ত্রিক, মানবিক ও সাংবিধানিক বাংলাদেশ বিনির্মাণই এর লক্ষ্য।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য অর্জন আরও সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব সাদেক হোসেন খানসহ কার্যনির্বাহী সদস্যরা এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।