সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি নিয়ে শুরু জামায়াতের পলিসি সামিট


প্রকাশ :

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘পলিসি সামিট ২০২৬’ শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে এ সামিটের উদ্বোধন হয়।

দলীয় সূত্র জানায়, সকাল থেকেই বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক ও গবেষণা পর্যায়ের প্রতিনিধিরা সামিটে যোগ দিতে শুরু করেন। ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই ও শ্রীলঙ্কাসহ মোট প্রায় ৩০টি দেশের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত হয়েছে।

সামিটের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের সামনে এখন মূল চ্যালেঞ্জ শুধু টিকে থাকা নয়; টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করাই সবচেয়ে বড় কাজ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি নতুন, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে জামায়াত।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মূলত একটি দীর্ঘ ও এখনো অসমাপ্ত সংগ্রামের ইতিহাস—রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও মানবিক মর্যাদার সংগ্রাম। ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি। কিন্তু পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শাসনব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহি কমেছে এবং নাগরিকদের কণ্ঠস্বর সংকুচিত হয়েছে। তার ভাষায়, ২০২৪ সালের জুলাইয়ে জনগণ—বিশেষ করে তরুণ সমাজ—নিজেদের অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের দাবিতে আবারও সোচ্চার হয়ে উঠেছে।

সামিটে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক সম্ভাবনা ও ভবিষ্যৎ নীতিগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।