“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে সমবায় অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘‘দুগ্ধঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় লালমনিরহাট সদর উপজেলায় গাভী পালনে দক্ষতা উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ ও ৭ ডিসেম্বর লালমনিরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ। সদর উপজেলা সমবায় অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেলা সমবায় অফিসার মো. মাহবুবুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদসহ অনেকে।
প্রশিক্ষণে সদর উপজেলার পঞ্চগ্রাম ও বড়বাড়ি ইউনিয়নের ২৫ জন করে মোট ৫০ জন অংশগ্রহণ করেন।
প্রকল্পের আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১০০ জনকে দুই লাখ টাকা করে ঋণ দেওয়া হয়েছে। সেই অর্থ দিয়ে প্রত্যেকে দুইটি করে বকনা বাছুর কিনে গাভী পালন শুরু করেছেন।